প্রকৃতির এক অপার বিস্ময় আর রোমাঞ্চের নাম চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জ। এই রেঞ্জের সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ আর অদেখা সৌন্দর্যের এক মায়াবী অনুভূতির নাম হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইল (Harinmara Hatubhanga Trail)। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মীরসরাইয়ের সীমানায় অবস্থিত এই ট্রেইলটি মূলত ৩টি ঝর্ণা ও ১টি কৃত্রিম লেকের এক অপূর্ব সমন্বয়। এর মূল আকর্ষণ হরিণমারা ঝর্ণার সামনের গভীর খুমে অতীতে হরিণেরা জলপান করতে আসতো এবং সেখান থেকেই স্থানীয়রা হরিণ শিকার করতো বলে এই ট্রেইলের এমন নামকরণ করা হয়েছে। ট্রেইলটির অন্যতম বিশেষত্ব হলো, এটি সীতাকুণ্ড রেঞ্জের সবচেয়ে সংক্ষিপ্ত বা শর্ট ট্রেইল (Short Trail), যা অ্যাডভেঞ্চারপ্রেমী হাইকারদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।
The Sitakunda Range in Chattogram is an absolute wonder of nature and adventure. Harinmara Hatubhanga Trail is a magical experience featuring the green landscapes and unseen beauty of this range. Located on the border of Sitakunda and Mirsarai in Chattogram district, this trail is a wonderful combination of 3 waterfalls and 1 artificial lake. Its main attraction is the deep pool in front of the Harinmara Waterfall, where deer used to come to drink water in the past, and locals used to hunt deer from there, which is how the trail got its name. One of the special features of this trail is that it is the shortest trail in the Sitakunda Range, making it very attractive for adventure-loving hikers.