প্রায় চারশত বৎসর আগে জমিদার মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য লালমনিরহাট জেলার কালীগঞ্জে তুষভান্ডার জমিদার বাড়ি (Tushbhander Jaminderbari) প্রতিষ্ঠা করেন। কথিত আছে, ১৬৩৪ খ্রিষ্টাব্দে মহারাজা প্রাণ নারায়ণের শাসনামলে মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য চব্বিশ পরগনা জেলা হতে রসিক রায় বিগ্রহ নামক একটি ধর্মীয় বিষয় নিয়ে কোচবিহারে আসেন। তৎকালীন সময়ে ধর্মীয় কাজের জন্য ভূমি দান করা হত। মহারাজা প্রাণ নারায়ণ ঘোষাল ভট্টাচার্যকে বিগ্রহ পূজা করার জন্য ৯টি মৌজা দান করেন। কিন্তু ঘোষাল ভট্টাচার্য একজন ব্রাহ্মণ ছিলেন তাই তিনি মহারাজার দান ভোগে আপত্তি জানান এবং তিনি রাজাকে সেই সম্পত্তি ভোগের উপর খাজনা নেওয়ার প্রস্তাব করেন। তবে রাজা খাজনা হিসেবে ধানের তুষ নেওয়ার জন্য দাবী করেন। ফলে কোচবিহারের রাজাকে দেওয়ার জন্য পুরো জমিদারি এলাকা ধানের তুষ সংগ্রহ করে জমিদার বাড়ির পূর্ব পাশে রাখা হত। এই ঘটনা থেকে এই জমিদার বাড়িটি তুষভাণ্ডার জমিদার বাড়ি হিসাবে পরিচিতি লাভ করে।
About 400 years ago, Zamindar Muraridev Ghoshal Bhattacharya established the Tushbhander Jaminderbari in Kaliganj of Lalmonirhat district. It is said that in 1634 AD, during the reign of Maharaja Pran Narayan, Muraridev Ghoshal Bhattacharya came to Cooch Behar from the 24 Parganas district with a religious artifact named Rasik Rai Bigraha. At that time, land was donated for religious activities. Maharaja Pran Narayan donated 9 mouzas to Ghoshal Bhattacharya for the worship of the deity. However, since Ghoshal Bhattacharya was a Brahmin, he objected to accepting the king’s donation as a gift and proposed that the king take rent on the enjoyment of that property. The king, however, demanded paddy husks as rent. Consequently, to pay the Raja of Cooch Behar, paddy husks were collected from the entire zamindari area and kept on the eastern side of the zamindar house. From this incident, the zamindar house became known as Tushbhander Jamindarbari.