রায়েরকাঠী জমিদার বাড়ি (Rayerkathi Jomidar Bari) পিরোজপুর জেলার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা। জেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে অবস্থিত রায়েরকাঠী জমিদার বাড়িটি প্রায় তিনশত পঞ্চাশ বছরের পুরোনো। এখানে স্থান পেয়েছে রাজভবন, অতিথিশালা, নহবৎখানা, নাট্যশালা এবং মন্দির। এই জমিদার বাড়িতে ছোট বড় প্রায় দুইশত অট্টালিকা ছিলো। যার মধ্যে ৪০ থেকে ৫০টি বিশালাকৃতির অট্টালিকা শুধুমাত্র রাজবাড়ির শোভাবর্ধনের জন্য তৈরী করা হয়েছিল।
Rayerkathi Jomidar Bari is one of the historical structures in Pirojpur district. Located just 3 kilometers north of the district headquarters, the Rayerkathi Zamindar House is about 350 years old. It features a royal palace, guest house, nahabatkhana (music hall), theater, and temples. This zamindar house had around 200 large and small buildings, of which 40 to 50 colossal structures were built solely to enhance the beauty of the royal palace.