টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচমের (Porabari Chomchom) কথা শুনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। প্রায় দুইশ বছরের প্রাচীন ঐতিহ্য বজায় রেখে বানানো পোড়াবাড়ির চমচমের সুনাম রয়েছে বিশ্বজোড়া। সুস্বাদু ও লোভনীয় মিষ্টির রাজা হিসেবে খ্যাত ছানার তৈরি এই চমচমের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ টাঙ্গাইলে ছুটে আসে। আর এই চমচমের গুণে সারাবিশ্বে টাঙ্গাইল জেলার রয়েছে এক অনন্য পরিচিতি।
There are very few people who haven’t heard of Tangail’s famous Porabari Chomchom. Maintaining a tradition of nearly two hundred years, Porabari Chomchom is world-renowned. People travel from far and wide to Tangail to taste this chhana-based sweet, famous as the king of delicious and tempting sweets. Thanks to this chomchom, Tangail district enjoys a unique recognition all over the world.