ঐতিহাসিক পরীর দালান (Porir Dalan) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে অবস্থিত। হেমনগর জমিদার বাড়ি হিসাবেও সুপরিচিত পরীর দালানের মোট জমির পরিমাণ প্রায় ৬০ একর। এখানে পরীদের আবাস্থল বা পরীদের নির্মিত ভবনের দেখা পাওয়া না গেলেও দিল্লি ও কলকাতার কারিগর দ্বারা তৈরি সুন্দর কারুকার্যমণ্ডিত স্থাপনা আগত দর্শন্টার্থীদের মুগ্ধ করে। পরীর দালানের দেয়াল, পিলারে এবং দরজায় রঙ্গিন কাচে তৈরি ফুল, লতা, তারা, গাছের নকশা, দামি কড়ি ও পাথরে সুসজ্জিত দুইটি পরীর ভাস্কর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজবাড়ির উপর নির্মিত দুইটি রাজসিক পরীর ভাস্কর্যের কারণেই মূলত এই দালানের নাম হয় এঞ্জেল হাউজ বা পরীর দালান।
The historic Porir Dalan is located in Hemnagar village under Gopalpur upazila of Tangail district. Also well-known as the Hemnagar Zamindar Bari, Porir Dalan spans a total area of about 60 acres. Although there are no fairy dwellings or buildings actually built by fairies to be seen here, the beautifully crafted architecture created by artisans from Delhi and Kolkata mesmerizes visiting tourists. Particularly notable are the two fairy sculptures adorned with valuable cowrie shells and stones, alongside floral, vine, star, and tree motifs made of colored glass on the walls, pillars, and doors of Porir Dalan. Due to the two majestic fairy sculptures built atop the royal mansion, this building is primarily known as Angel House or Porir Dalan.