চন্দ্রনাথ পাহাড় (Chandranath Hill) হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র অপরূপ প্রাকৃতিক সৌর্ন্দয্যের লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার পূর্বে দিকে। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সায় করে চন্দ্রনাথ পাহাড়ে নিচের গেটের কাছে যাওয়া যায়। তবে পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ে যাবার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও অধিবাসীদের জীবন যাত্রার চিত্র দেখে যেতে পারবেন। এছাড়াও পাহাড়ের একটু গভীরে গেলে চোখে পড়বে জুমক্ষেত এবং বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগান। চন্দ্রনাথ পাহাড় চূড়াতেই চন্দ্রনাথ মন্দির (Chandranath Temple) অবস্থিত।
Chandranath Hill, a pilgrimage site for Hindus, and the vast sea make Sitakunda, a land of exquisite natural beauty, truly unique. Chandranath Hill is located just 4 kilometers east of Sitakunda Bazar. You can reach the lower gate of Chandranath Hill from Sitakunda Bazar either on foot or by rickshaw. Walking to Chandranath Hill allows you to observe several Hindu religious structures and glimpses of the local residents’ daily lives. Furthermore, venturing a bit deeper into the hills reveals jhum cultivation plots and flower gardens grown for commercial purposes. The Chandranath Temple is situated right at the peak of Chandranath Hill.