পাহাড়ী সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হ্যারিটেজ পার্ক (Horticulture Heritage Park) শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রায় ২২ একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের কটেজ ও গেটসহ প্রতিটি স্থাপনার বর্ণিল নকশা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
Surrounded by greenery in a picturesque setting 3 kilometers away from Zero Point in the hill beauty town of Khagrachhari, Horticulture Heritage Park, built under the supervision of the Khagrachhari Hill District Council, is well-known as one of the town’s recreation centers. Spanning across approximately 22 acres of land, the colorful designs of every structure in the park, including the cottages and the gate, attract visitors.