কমলক ঝর্ণা (Komlok Waterfalls) দেখতে সাজেক ভ্যালির রুইলুই পাড়া হতে দুই/আড়াই ঘন্টা ট্রেকিং করতে হয়। সাজেক ভ্যালির পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা দেখার পর আরো রোমাঞ্চিত হতে চাইলে ঘুরে আসুন কমলক ঝর্ণাটি। তবে এর জন্য অন্তত একদিন সাজেক ভ্যালিতে অবস্থান করা ভাল। কমলক ঝর্ণার স্থানীয় নাম পিদাম তৈসা ঝর্ণা বা সিকাম তৈসা। সুন্দর ঝিরিপথ ধরে চলতে চলতে বিভ্রান্ত হতে পারেন কিংবা অতি বর্ষণে কোথাও কোথাও ঝিরিপথ বন্ধ হয়ে যেতে পারে সুতরাং প্রথমবার ঝর্ণাটি দেখতে গিয়ে থাকলে একজন গাইড সাথে নিয়ে যাওয়া আবশ্যক।
To visit Komlok Waterfalls, you need to trek for 2 to 2.5 hours from Ruilui Para in Sajek Valley. If you want more excitement after watching the hide-and-seek game of clouds and mountains in Sajek Valley, visit Komlok Waterfalls. However, it is best to stay in Sajek Valley for at least a day for this. The local name of Komlok Waterfalls is Pidam Taisa Waterfall or Sikam Taisa. Walking along the beautiful stream trails can be confusing, and heavy rains can sometimes block the streams, so it is essential to take a guide if you are visiting the waterfall for the first time.