থানকোয়াইন ঝর্ণা (Thankowain Waterfall) বান্দরবানের আলিকদম উপজেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর ঝর্না। থানকোয়াইন ঝিরি থেকে উৎপন্ন হওয়া এই ঝর্না পাহাড় আর সবুজ প্রকৃতির জন্য পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় এছারাও ঝর্ণাটি তুলনামূলক ‘সহজ’ ট্রেকিং রুটের কারণে পর্যটকদের কাছে বেশ পরিচিত। আলিকদম বাজার থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এই ঝর্নার অবস্থান। থানকোয়াইন ঝর্ণার স্বচ্ছ জলের ধারা এবং চারপাশের শান্ত, নিস্তব্ধ পরিবেশ শহুরে ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তোলে।
Thankowain Waterfall is a charming waterfall located in Alikadam Upazila of Bandarban. Originating from the Thankowain Jhiri, this waterfall is very popular among tourists for its hills and green nature. Besides, the waterfall is quite well-known among travelers due to its relatively “easy” trekking route. The waterfall is located about 12 kilometers away from Alikadam Bazar. The clear water stream of Thankowain Waterfall and the calm, quiet environment around it refresh the mind by washing away urban fatigue.