সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূলভূখন্ডের সর্ব দক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন (Saint Martins Island)। স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান গুলোর একটি। অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য, যা ভ্রমণ পিয়াসী মানুষকে দুর্নিবার আকর্ষনে কাছে টেনে নেয় বার বার।
Saint Martin’s Island is Bangladesh’s only coral island, located at the southernmost tip of the country’s mainland. Situated 120 km from Cox’s Bazar district town, Saint Martin’s Island is a small island spanning 17 square kilometers. Locally, it is also known as Narikel Jinjira. Endowed with breathtaking natural beauty, this island is one of the most popular tourist destinations in Bangladesh. The meeting of the endless blue sky with the blue waters of the sea, coupled with rows of coconut trees, makes this island unique, irresistibly drawing travel enthusiasts back time and time again.