নাটোরের বিখ্যাত বনলতা সেনের মতোই নাটোরের কাঁচাগোল্লা একটি ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খাবার। ভোজনরসিক বাঙালিরা ভুরিভোজ কিংবা অতিথি আপ্যায়নের পর মিষ্টি মুখ করতে পছন্দ করেন। আর সেই দিক থেকে নাটোরের কাঁচাগোল্লার (Natorer Kachagolla) রয়েছে বিশ্বজোড়া পরিচিতি। ২০২৩ সালে দেশের ১৭তম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা, যা একে বিশ্বমঞ্চে এক অনন্য মর্যাদায় আসীন করেছে। তবে এই মিষ্টান্নটির নাম কাঁচাগোল্লা হলেও এটি দেখতে মোটেও কাঁচা কিংবা গোলাকার নয়; এটি মূলত ছানার একটি গুঁড়ো গুঁড়ো ও শুকনো রূপ। খাঁটি দুধের ছানা ও চিনি কাঁচাগোল্লা তৈরির প্রধান উপাদান।
Just like Natore’s famous Banalata Sen, Natore’s Kachagolla is a traditional and internationally acclaimed delicacy. Food-loving Bengalis love to enjoy sweets after a heavy meal or when hosting guests. In this regard, Natore’s Kachagolla (Natorer Kachagolla) enjoys worldwide recognition. In 2023, Natore’s Kachagolla was recognized as the country’s 17th Geographical Indication (GI) product, earning it a unique status on the global stage. However, despite being named Kachagolla (meaning ‘raw round sweet’), it is neither raw nor round in appearance; it is essentially a crumbly and dry form of chhena (cottage cheese). Pure milk chhena and sugar are the main ingredients used to make Kachagolla.