সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত রেমা-কালেঙ্গা অভয়ারণ্য (Rema Kalenga Reserved Forest) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল হিসাবে খ্যাত। ১৯৮২ সালে প্রায় ১৭৯৫ হেক্টর আয়তনের এ বনভূমি রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। বনবিভাগের কালেঙ্গা রেঞ্জের অন্তর্ভুক্ত রেমা, কালেঙ্গা ও ছনবাড়ীর বিস্তীর্ণ অঞ্চল নিয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের পরিধি বিস্তৃত। রেমা-কালেঙ্গা অভয়াশ্রমে প্রায় ৬৩৮ প্রজাতির বৃক্ষরাজি, প্রায় ৬২ স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী এবং প্রায় ১৬৭ প্রজাতির পাখির আবাস।
Located in Chunarughat Upazila of Habiganj District in the Sylhet Division, Rema-Kalenga Wildlife Sanctuary (Rema Kalenga Reserved Forest) is renowned as the second-largest natural forest in Bangladesh. In 1982, about 1795 hectares of this forest land were recognized as the Rema-Kalenga Wildlife Sanctuary. Spanning the vast areas of Rema, Kalenga, and Chonbari under the Kalenga Range of the Forest Department, the sanctuary is home to approximately 638 species of trees, around 62 species of mammals, amphibians, and reptiles, and about 167 species of birds.