বান্দরবানের আলীকদম এবং থানচি থানার মাঝখানে ডিম পাহাড়ের অবস্থান। বাংলাদেশের সবচেয়ে উচু সড়ক হিসাবে পরিচিত থানচি-আলীকদম সড়ক। এই সড়ক পথেই ডিম পাহাড় (Dim Pahar) এর অবস্থান। অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে এই রাস্তা এবং ডিম পাহাড় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় আদিবাসী জীবনধারায় পরিপূর্ণ ডিম পাহাড় দিয়েই আলীকদম ও থানচি থানার সীমানা নির্ধারন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৩৩ কিলোমিটার দীর্ঘ আলীকদম-থানচি সড়ক নির্মাণের ফলে বর্তমানে ডিম পাহাড়ে গমন সহজতর হয়েছে।
Dim Pahar is located between Alikadam and Thanchi upazilas of Bandarban. The Thanchi-Alikadam road is known as the highest road in Bangladesh. Dim Pahar is situated along this very road. This route and Dim Pahar have gained considerable popularity among adventure-loving travellers. Filled with exquisite natural beauty and diverse indigenous lifestyles, Dim Pahar marks the boundary between Alikadam and Thanchi upazilas. Travelling to Dim Pahar has now become easier thanks to the construction of the 33-kilometre-long Alikadam-Thanchi road under the supervision of the Bangladesh Army.