শশী লজ ( Shoshi Lodge ) ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ি। ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন। মহারাজ সূর্যকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নামানুসারে প্রাসাদটির নামকরণ করেন শশী লজ। স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত। ১৮৯৭ সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে শশীকান্ত আচার্য চৌধুরী পুনরায় নির্মাণ করেন। ৯ একর জায়গা উপর নির্মিত শশী লজ ভবনের প্রধান ফটকে ১৬ টি গম্বুজ রয়েছে।
Shoshi Lodge is a majestic zamindar palace located in the district headquarters of Mymensingh. In the nineteenth century, Maharaja Suryakanta Acharya Chowdhury, the zamindar of Muktagachha, built this visually stunning palace. Maharaja Suryakanta named the palace after his adopted son, Shoshikanta Acharya Chowdhury. Locally, it is also known as the Mymensingh Rajbari. When the building was damaged in the earthquake of 1897, Shoshikanta Acharya Chowdhury rebuilt it. Built on 9 acres of land, the main gate of the Shoshi Lodge building features 16 domes.