১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে মোঃ রুহুল আমিন অন্যতম। ২০০৮ সালের ২০ জুলাই নোয়াখালী জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে সোনাইমুড়ী উপজেলার সদরের দেওটি ইউনিয়নের বাগপাচড়া গ্রামে (বর্তমান রুহুল আমিন নগর) রুহুল আমিনের পৈত্রিক ভূমিতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (Birshrestho Ruhul Amin Memorial Museum) নির্মাণ করা হয়। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্মৃতি জাদুঘরে আছে সুসজ্জিত লাইব্রেরী, অফিস ও অভ্যর্থনা কক্ষ।
Mohammad Ruhul Amin is one of the seven Birshresthos who were martyred in the Great Liberation War of 1971. On July 20, 2008, the Birshrestho Ruhul Amin Memorial Museum was built on his ancestral land in Bagpachra village (now Ruhul Amin Nagar) of Deoti union under Sonaimuri upazila, 25 kilometers away from Noakhali district headquarters. This memorial museum with modern facilities has a well-equipped library, an office, and a reception room.