জুগিরকান্দি মায়াবন (Jugirkandi Mayabon), যা স্থানীয়ভাবে “মায়াবন” নামে পরিচিত, বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে অবস্থিত একটি বিস্ময়কর জলাবন। মায়াবনের চারদিকের অথই পানিতে সারি সারি গাছের বিশাল এক জঙ্গল। উত্তরে রয়েছে সারি ও পিয়াইন নদীর মিলনস্থল। প্রায় এক হাজার একর ভূমি জুড়ে বিস্তৃত এই বনটি বাংলাদেশের বৃহত্তম জলাবনগুলোর মধ্যে একটি এবং রাতারগুলের চেয়ে আয়তনে প্রায় তিনগুণ বড় এই বন।
Jugirkandi Mayabon, locally known as “Mayabon”, is a remarkable swamp forest located in Alirgaon Union of Gowainghat Upazila in Sylhet District, Bangladesh. The Mayabon is a vast forest of rows of trees surrounded by deep water on all sides. To the north is the confluence of the Sari and Piyain rivers. Spanning an area of about 1,000 acres, this forest is one of the largest swamp forests in Bangladesh and is nearly three times the size of Ratargul.