দোহার উপজেলার মৈনট ঘাট (Moinot Ghat Dhaka) কে ডাকা হয় মিনি কক্সবাজার নামে। ঢাকার নবাবগঞ্জ থেকে সোজা একটি রাস্তা এসে মিলেছে দোহারের মৈনট ঘাটে। পদ্মার এক পাড়ে দোহার আর অপর পাড়ে ফরিদপুর। মৈনট ঘাট থেকে মানুষ পদ্মা পাড় হয়ে ফরিদপুরের গোপালপুর যায়। ঘাটের পূর্ব পাশে বিশাল চর মানুষকে সাগরের বেলাভূমির কথা মনে করিয়ে দেয় আর সামনের বিস্তীর্ণ পদ্মা হয়ে যায় সাগর। আর চাইলে এখান থেকে নৌকায় করে পদ্মা নদীতে ঘুরে বেড়ানো যায় কিংবা পাড় ধরে হাটা যায় ইচ্ছে মত।
Moinot Ghat in Dohar Upazila (Moinot Ghat Dhaka) is known as the Mini Cox’s Bazar. A straight road from Nawabganj in Dhaka leads directly to Moinot Ghat in Dohar. Dohar is on one bank of the Padma River and Faridpur is on the other. People cross the Padma from Moinot Ghat to go to Gopalpur in Faridpur. The vast char (river island) on the eastern side of the ghat reminds visitors of a sea beach, and the expansive Padma in front transforms into the sea. Visitors can take a boat ride on the Padma River or walk along the shore as they please.