ভেতরবন্দ জমিদার বাড়ি ( Bhetarbandh Zamindar Bari ) কুড়িগ্রাম সদর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলায় অবস্থিত। ইংরেজ শাসনামলে রাজশাহী ছিল ভেতরবন্দ পরগণার সদর দপ্তর। চিরস্থায়ী বন্দোবস্তের পর নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ গ্রামে এই পরগণার সদর দপ্তর স্থানান্তরিত হয়। কাঠ দিয়ে নির্মিত ভেতরবন্দ জমিদার বাড়ির প্রায় অর্ধেক অংশ কালের গর্ভে হারিয়ে গেছে, বর্তমানে টিকে থাকা জমিদার বাড়ির বাকি অর্ধেকাংশে ভেতরবন্দ ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসাবে পরিচালনা করা হচ্ছে।
Bhetarbandh Zamindar Bari is located in Nageshwari Upazila, only 16 kilometres away from Kurigram Sadar. During the British rule, Rajshahi was the headquarters of the Bhetarbandh Pargana. After the Permanent Settlement, the headquarters of this Pargana was shifted to the village of Bhetarbandh in Nageshwari Upazila. About half of the wooden Bhetarbandh Zamindar Bari has been lost in time, and the remaining half of the surviving zamindar house is currently used to run the Bhetarbandh Union Parishad office.