নাওডাঙ্গা জমিদার বাড়ি ( Naodanga Jomidar Bari ) একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে নাওডাঙ্গা জমিদার বাড়ির অবস্থান। অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আরো আগে নাওডাঙ্গা পরগনার তৎকালীন জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী বাড়িটি নির্মাণ করেন। পরবর্তী জমিদারীর উত্তরসরী বীরেশ্বর প্রসাদ বক্সী নাওডাঙ্গা জমিদার বাড়িতে একটি মাইনর স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা বর্তমানে নাওডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত। বীরেশ্বর প্রসাদ বক্সী ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথিতে প্রতি দোলপূর্ণিমায় নাওডাঙ্গা জমিদার বাড়ির সামনের মাঠে দোল মেলার আয়োজন শুরু করেন যা বর্তমানেও চালু আছে।
Naodanga Jomidar Bari is a traditional ancient structure. It is located about 8 kilometers away from Phulbari Upazila in Kurigram District. Pramadaranjan Bakshi, the then Zamindar Bahadur of Naodanga Pargana, built the house long before the establishment of undivided British India. Later, Bireswar Prasad Bakshi, the successor to the zamindari, established a minor school and a primary school at the Naodanga Zamindar Bari, which are currently known as Naodanga Primary School and Naodanga School and College. Bireswar Prasad Bakshi started organizing the Dol Mela on the field in front of Naodanga Zamindar Bari on the auspicious birth anniversary of Lord Sri Krishna during every Dol Purnima, which is still active today.